1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটার কুলিয়ায় নারী দিবস পালন - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটার কুলিয়ায় নারী দিবস পালন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এই বার্তা নিয়ে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদে নারী দিবস পালিত হয়েছে। রবিবার (৯মার্চ) সকাল ১০ ঘটিকায় রাইট টু গ্রো প্রজেক্ট, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে কুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। সভায় কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। দিক নিদের্শনামূলক বক্তব্য রাখেন “রাইট টু গ্রো প্রজেক্ট” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রজেক্ট অফিসার আবেদা সুলতানা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান বলেন, আন্তর্জাতিক নারী দিবস সারা বিশ্বে নারীত্বের একটি মহান উদ্যাপন। এই দিনটি বিশেষ করে নারীদের কৃতিত্বকে সম্মান করে এবং  বৈষম্য সম্পর্কে সচেতনতা বাড়ায়। এই দিনে নারীদের কৃতিত্ব উদযাপন করার দিন। মেয়েদের শিক্ষার প্রসার ঘটানো এবং সমাজের সকল অংশ থেকে লিঙ্গ পক্ষপাত দূর করা গুরুত্বপূর্ণ। এসময় প্রজেক্টের ম্যানেজার জগন্ময় প্রজেশ বিশ্বাস, ইউপি সদস্যা ফাতেমা খাতুন, শিরিনা রসুল, ইউপি সদস্য আ: হান্নান, সমাজসেবক মাসুম চৌধুরী, কুলিয়া ইউনিয়ন ফ্যাসিলিটেটর, কমিউনিটি প্রোমোটর ও ১০০জন নারীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd