1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটার কুলিয়ায় আবারো অসুস্থ গরু জবাই, পুলিশের উপস্থিতিতে ব্যবসায়ীর দৌড় - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটার কুলিয়ায় আবারো অসুস্থ গরু জবাই, পুলিশের উপস্থিতিতে ব্যবসায়ীর দৌড়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৬৩ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: সাতক্ষীরার দেবহাটার কুলিয়ায় আবারো অসুস্থ গরু জবাই করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশকে সংবাদ দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঐ অসাধু ব্যবসায়ী দৌড় দিয়ে পালিয়ে চলে যায়। পরে ঐ জব্দকৃত মাংসগুলো উপজেলা প্রানী সম্পদ অফিসের সংশ্লিষ্টদের উপস্থিতিতে আগুন দিয়ে পুড়িয়ে মাটিতে পুতে ফেলা হয়। জানা গেছে, ৯/৪/২৩ ইং সকালে কুলিয়া আশু মার্কেটে একটি অসুস্থ গরু জবাই করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রানী সম্পদ অফিসের ভিএস ডাঃ তৌহিদুল ইসলামের নির্দেশনায় এলইও নাজমুল হোসাইন ও এলএসপি শরিফুল এবং এফএফ মমতাজ পারভিনের উপস্থিতিতে তদন্ত করে দেখা যায় গরুটি কসাইরা সাড়ে ৯ হাজার টাকা দিয়ে কিনেছে। বিষয়টি ইউএনওকে অবগত করানো হলে এসআই হাফিজ মাহবুব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে উক্ত ব্যবসায়ী দৌড়ে পালায়। পরে কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল হক এসে মাংসগুলো আগুনে পুড়িয়ে মাটিতে পুতে ফেলা হয়। উল্লেখ্য, ইতিপূর্বে কুলিয়া বাজারে অসুস্থ গরু জবাইকে কেন্দ্র করে চাঁদাবাজির ঘটনা ঘটলে এবিষয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা, তদন্ত কমিটি গঠন এমনকি এবিষয়ে আদালতে মামলা দায়েরও করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd