1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটার ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটার ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৩০ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম/ আরাফাত হোসেন/মোমিনুর রহমান: সাতক্ষীরার দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ উপজেলার সাধারণ জনগণ। রোববার বেলা ১১টায় উপজেলা মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তরা জানান, এবিএম খালিদ হোসেন সিদ্দিকী একজন সৎ ও দক্ষ অফিসার। তিনি ইউএনও হিসেবে দেবহাটায় এক বছর কয়েক মাস হলো যোগদান করেছেন। তার মধ্যে তাকে বদলি অর্ডার এসেছে। তিনি আসার পর সর্বস্তরের মানুষের সেবায় কাজ করেছেন। রাত-দিন নিজেকে মানুষের সেবায় নিয়োজিত রেখে কাজ করে যাচ্ছেন। তার অফিসে যেকোন সময় অনুমতি ছাড়াই প্রবেশ করে সেবা পাওয়া। সম্প্রতি তিনি ইছামতী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ভূমিকা গ্রহন করেনে। এছাড়া আশ্রয়ণ প্রকল্প, বীর নিবাসের কাজের অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। উপজেলার সকল উন্নয়ন কাজ নিজে গিয়ে তদারকি করেন যে কারনে অনিয়ম করা সুযোগ পাচ্ছে না অনেকেই। উপজেলা অন্যতম পর্যাটন কেন্দ্র রূপসী ম্যানগ্রোভ পিকনিক স্পটকে নানামুখী উন্নয়ন সহ ভালো কাজ করায় একশ্রেণির মানুষ তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এমনকি জেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সচ্ছতার সাথে নিরপেক্ষ ভূমিকা রাখায় তার কাল হয়েছে। অপকর্মকারীরা নিজেদের কাজ হাসিল করতে না পেরে একজন দক্ষ অফিসারকে তদবির করে বদলির অর্ডার করিয়েছেন বলে দাবি করেন বক্তারা।
মাননবন্ধনে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর বদলি প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াসিন আলি, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, মোফাজ্জল হোসেন মোফা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, দেবহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পারুলিয়া প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন প্রমুখ।
এসময় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে কয়েক শত মানুষ মানববন্ধনে অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd