1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় স্বাস্থ্যসেবার উন্নয়ন কর্মসূচির উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় স্বাস্থ্যসেবার উন্নয়ন কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৩৬ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলায় স্থানীয় স্বাস্থ্যসেবার উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ জুন) সকাল ১০টায় সখিপুর লাইট হাউজ কমিউনিটি সেন্টারে এ্যামেরিকেয়াস্ ফাউন্ডেশন ইনকর্পোরেটেড’র অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলো’র বাস্তবায়নে এ প্রকল্প উদ্বোধন কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (রুটিন ডিউটি) ও সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. পলাশ দত্ত, এ্যামেরিকেয়াস্ ফাউন্ডেশন ইন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এবিএম কামরুল আহসান। সভাপতিত্ব করেন আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্যাহ আল আজাদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, ইউপি সচিব ফারুক হোসেন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
প্রকল্পটি কমিউনিটি ক্লিনিকের কর্মীদের সক্ষমতা বৃদ্ধি, কমিউনিটি ক্লিনিকের উন্নতির মাধ্যমে মানসম্পন্ন প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা বৃদ্ধি করা, সরকারী নির্দেশিকাগুলির সাথে সামঞ্জস্য করার জন্য কমিউনিটি স্বাস্থ্য কর্মী ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের সক্ষমতা বৃদ্ধি করা, কমিউনিটি ক্লিনিকের পানি, স্যানিটেশন, এবং স্বাস্থ্যবিধির জন্য অবকাঠামোগত উন্নয়নে সহায়তা করা, কমিউনিটি হতে উপজেলা ও জেলা পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্রের একটি উন্নত রেফারেল সেবার ব্যবস্থায় কাজ করে যাবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd