1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় রাসায়নিক মেশানো ৫টন আম জব্দের পর বিনষ্ট - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় রাসায়নিক মেশানো ৫টন আম জব্দের পর বিনষ্ট

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটায় রাসায়নিক মেশানো ২০১ ক্যারেট (৫ টন) অপরিপক্ক আম জব্দের পর বিনষ্ট করা হয়েছে। বুধবার দুপুর ১ টার সময় দেবহাটা শহীদ মিনারের সামনে ফুটবল মাঠে প্রকাশ্যে এসব রাসায়নিক মেশানো জব্দকৃত আম গাড়ির চাকায় পিষে বিনষ্ট করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এরআগে ভোররাতে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের গাজীরহাট এলাকায় ব্যারিকেড দিয়ে এসব অপরিপক্ক আম বোঝাই দুটি পিকআপ আটক করেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের দায়িত্বরত গ্রামপুলিশরা। পরে সেগুলো উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করা হয়। আম বহনকারী পিকআপের চালকরা জানান, কালিগঞ্জ থেকে কয়েকজন অসাধু ব্যবসায়ী এসব রাসায়নিক মেশানো অপরিপক্ক আম পিকআপে করে জামালপুরে পাঠাচ্ছিলেন। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, নির্ধারিত সময়ের আগেই অসাধু ব্যবসায়ীরা গাছ থেকে আম ভেঙে তা পাকানোর জন্য রাসায়নিক মিশিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে সাতক্ষীরার আমের সুনাম নষ্ট করছে। গত কয়েকদিনে অন্তত ২০ টন রাসায়নিক মেশানো অপরিপক্ক আম জব্দ ও বিনষ্ট করা হয়েছে। প্রশাসনের নজর এড়াতে এসব ব্যবসায়ীরা নানা কৌশল অবলম্বন করছে। সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd