1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় রাধা গোবিন্দ মন্দিরের তালা ভেঙে মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় গ্রেপ্তার-৫ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় রাধা গোবিন্দ মন্দিরের তালা ভেঙে মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় গ্রেপ্তার-৫

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

মোমিনুর রহমান: সাতক্ষীরার দেবহাটায় গভীর রাতে তালা ভেঙে রাধা গোবিন্দ মন্দিরের দুষ্প্রাপ্য রাধা-কৃষ্ণ ও গোপালের চারটি পিতলের মূর্তি, প্রতিমার দেহের সাড়ে তিন ভরি সোনা ও রূপার গহনা এবং মন্দিরে রক্ষিত দানবাক্সের টাকা চুরির ঘটনায় মামলা দায়েরের পর সন্দেহভাজন চোরচক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, দক্ষিণ পারুলিয়া গ্রামের কওসার আলী গাজীর ছেলে মনিরুল গাজী (২৭), মৃত মানিক মোল্যার ছেলে আলাউদ্দীন মোল্যা (৬৬), মৃত রউফ সরদারে ছেলে পলাশ সরদার (২৭), উত্তর পারুলিয়া সেকেন্দ্রা গ্রামের ইনতাজ আলী গাজীর ছেলে হাবিবুল্যাহ গাজী (২৪) এবং ফুলবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে শামীম হোসেন (২২)।
গত রোববার রাতে দেবহাটার দক্ষিণ পারুলিয়া সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে এ দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে। ওই দিনই মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুকুমার মিস্ত্রি বাদি হয়ে অজ্ঞাত ব্যাক্তিদের আসামী করে দেবহাটা থানায় মামলা দায়ের করলে চোরচক্রের সন্দেহভাজন ৫ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ বলেন, চুরির ঘটনায় এপর্যন্ত পাঁচ চোরকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। তবে চুরি যাওয়া দুষ্প্রাপ্য পিতলের মূতি, সোনা ও রুপার গহনা, নগদ অর্থ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি উল্লেখ করে তিনি বলেন, পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। যাতে করে শিগগিরিই চোরচক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার ও চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়, সেজন্য পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যহত রয়েছে।
এদিকে একই দিনে অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সুমন হোসেন (৩২) নামের আরও এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দেবহাটার উত্তর সখিপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাকেও আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd