1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় মামলা থেকে বাঁচতে সংবাদ সম্মেলন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় মামলা থেকে বাঁচতে সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৭০ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটায় দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ করাকে কেন্দ্র করে গোলযোগের জেরে দায়েরকৃত মামলা থেকে রেহাই পেতে রাকেশ দাস (৩৫) নামের এক ব্যক্তি সংবাদ সম্মেলন করেছেন। সোমবার সকালে দেবহাটা প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন। ভুক্তভোগী রাকেশ দাস উপজেলার কোমরপুর গ্রামের কিশোরী মোহন দাসের ছেলে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাতক্ষীরা সদর উপজেলার বৈচনা মৌজার ডিএস খতিয়ান- ৫৫৬, হাল দাগ- ৫১৪ জমির উপর দিয়ে স্থানীয় জনসাধারনের চলাচলের একটি মেঠো রাস্তা ছিল। যদিও জমিটি উত্তর কোমরপুরের অনিল দাসের পরিবারের নামে রেকর্ডীয়, তবুও ওই পথটি দীর্ঘদিন ব্যবহার করে আসছিল স্থানীয়রা। কিছুদিন আগে জমির মালিকপক্ষ ওই চলাচলের পথ বন্ধ করে দেয়। এতে বিপাকে পড়েন সেখানে বসবাসরত অন্তত ৩৫টি কাহার সম্প্রদায়ের পরিবার। এনিয়ে অনিল দাসের পরিবারের সাথে তাদের বিরোধ সৃষ্টি হয়।
কিছুদিন আগে অনিল দাসের স্ত্রী জবা রানী দাস গালিগালাজ, হুমকির অভিযোগ এনে সাতক্ষীরা সদর থানায় ৭৪৬ নং একটি সাধারণ ডায়েরী করেন। পরে সদর থানার এএসআই শরিফুল ইসলাম সাধারণ ডায়েরীটি তদন্ত করে ১৩ মে ৩২৩/৫০৬ (২) পিসি ধারায় ননএফআইআর প্রসিকিউশন- ৪৯/২০২৩ মামলা দায়ের করেন। মামলায় রাকেশ দাস ছাড়াও তার কাকাতো ভাই ধ্রæব দাস, প্রতিবেশি অমল কাহার ও কমল কাহারকেও আসামী করা হয়। ঘটনার সময় ঘটনাস্থলে না থাকা স্বত্তে¡ও তাকে আসামী করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন রাকেশ দাস। তিনি উদ্দেশ্য প্রনোদিত এ মামলা থেকে রেহাই পেতে প্রশাসন ও সাতক্ষীরা বিচার বিভাগের সুদৃষ্টি কামনা করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd