1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় বাল্যবিয়ের দায়ে মেয়ের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় বাল্যবিয়ের দায়ে মেয়ের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটায় বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে বাপি বিশ্বাস নামের এক মেয়ের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর সখিপুরে ওই মেয়েরে বাবার বাড়িতে আয়োজিত বাল্যবিয়ের অনুষ্ঠানে হানা দিয়ে তা পন্ড করে উপজেলা প্রশাসন। পরে শাস্তি মুলোক ভাবে ওই মেয়ের বাবাকে দেয়া হয় অর্থদ্বন্ড। উপজেলা মহিলা বিষয়ক অফিস সূত্র জানায়, সম্প্রতি কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে এক পাত্রের সাথে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ে পাকাপোক্ত করেন মেয়ের বাবা উত্তর সখিপুরের বাপি বিশ্বাস। মঙ্গলবার দুপুরে মেয়ের বাড়িতে চলছিল বিয়ের তোড়জোড়। খবর পেয়ে চলতি দায়িত্বরত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলামের নির্দেশে মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহানসহ প্রশাসনের একটি দল সেখানে হানা দেন। বাল্যবিয়ের বিষয়টি নিশ্চিতের পর পন্ডহয় বিয়ের যাবতীয় আয়োজন। সাথেসাথে মেয়ের বাবা বাপি বিশ্বাসকে নেয়া হয় নির্বাহী অফিসারের কাছে। এসময় তিনি মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়ের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা সহ উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত ওই ছেলে মেয়েকে আনুষ্ঠানিকভাবে বিয়ে বা ঘর-সংসার করতে বাধ্য করবেননা মর্মে মুচলেকা করিয়ে নেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd