1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬২ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: অভিযান চালিয়ে ১৮ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দেবহাটা থানা পুলিশ। বৃহষ্পতিবার রাতে দেবহাটা থানার এসআই শোভন দাশ ও এএসআই আব্দুর রহিম গাজী উপজেলার নাংলা সীমান্তে অভিযান চালিয়ে ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও তাদের কাছে থাকা ১৮ বোতল ফেন্সিডিল জব্দ করেন। গ্রেফতারকৃতরা হলেন, রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার বাহাদুরপুর গ্রামের মৃত কুরবান আলির ছেলে বর্তমানে নারায়নগঞ্জ জেলার ফতুল্যা থানার কাইয়ুমপুর গ্রামের মানিক চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া ফারুক হোসেন (৪৮), দেবহাটা উপজেলার উত্তর সখিপুরের গফফার মোল্যার ছেলে রংমিস্ত্রি আনারুল ইসলাম (৩৫) এবং বসন্তপুর গ্রামের জুড়োন সরদারের ছেলে হাবিবুর রহমান হাবিব (৫৫)।
দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী হাবিব ইছামতি নদী পার করে প্রতিবেশি দেশ ভারত থেকে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য দেশে এনে ধৃত অপর দুই মাদক ব্যবসায়ীদের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করাতেন। সাম্প্রতিক সময়ে তাদের ওপর নজরদারি রেখেছিল পুলিশ। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে পুলিশ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে একই দিনে অভিযান চালিয়ে মেহেদি হাসান (২২) নামের এক নিয়মিত মামলার আসামীকে গ্রেফতার করে দেবহাটা থানা পুলিশ। গ্রেফতারকৃত মেহেদী হাসান দক্ষিণ পারুলিয়ার আলফার উদ্দীন মোল্যা ওরফে ভুট্টো’র ছেলে। তিনি দেবহাটা থানায় পিসি ৩৭৯/৫১১ ধারায় দায়েরকৃত নিয়মিত মামলার (নং- ০৩) আসামী বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd