1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় প্রধান শিক্ষক তহিরুজ্জামানের বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগে তদন্ত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় প্রধান শিক্ষক তহিরুজ্জামানের বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগে তদন্ত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের বিরুদ্ধে চাকুরি দেওয়ার প্রলোভনে ঘুষ বানিজ্যের অভিযোগের বিষয়ে তদন্ত সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভুক্তভোগী দুই চাকুরি প্রত্যাশী, অভিযুক্ত প্রধান শিক্ষক ও স্বাক্ষীদের উপস্থিতিতে তদন্ত কার্যক্রম সম্পন্ন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এরআগে সখিপুর ইউনিয়নের মাঘরী গ্রামের মৃত বাবুর আলীর ছেলে রুহুল আমিন খোকন দাপ্তরিক পদে তার ছেলে জাকারুল ইসলামের চাকুরি বাবদ ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং কাজিমহল্যা গ্রামের শহিদুল ইসলাম পরিচ্ছন্নতাকর্মী পদে তার স্ত্রী মরিয়ম খাতুনের চাকুরি বাবদ ৯৫ হাজার টাকা ঘুষ বানিজ্যের অভিযোগে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের বিরুদ্ধে পৃথক লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগীদের দায়েরকৃত পৃথক অভিযোগের সুত্র ধরে ঘটনার সত্যতা নিশ্চিতে উভয়পক্ষের উপস্থিতিতে তদন্তকালে মৌখিক জিজ্ঞাসাবাদসহ লিখিত জবানবন্দি নথিভুক্ত করা হয়।
তদন্তকালে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, বিদ্যালয়টি বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি ও সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, বিদ্যালয়ের দাতা সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতুসহ ভুক্তভোগীদের পরিবার ও অভিযুক্ত প্রধান শিক্ষক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd