1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় প্রতিবন্ধীকে ঘর নির্মাণ করে দিলেন আলফা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় প্রতিবন্ধীকে ঘর নির্মাণ করে দিলেন আলফা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ১৩৫ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটায় আরও একজন অসহায় প্রতিবন্ধীর পরিবারকে ব্যাক্তিগত অর্থায়ণে ঘর নির্মাণ করে দিয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা। উপজেলার জগন্নাথপুরে গেল প্রায় এক মাসের নির্মাণকাজ শেষে শুক্রবার দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে বুদ্ধি প্রতিবন্ধী মমিনুরের পরিবারের কাছে নব-নির্মিত ঘরটি হস্তান্তর করা হয়েছে। এতে করে দীর্ঘদিনের ভোগান্তির পর অবশেষে মাথা গোজার ঠাঁই পেয়েছেন ওই প্রতিবন্ধী পরিবারটি। এলাকাবাসি জানায়, জগন্নাথপুরের মৃত জামসেদ আলীর বুদ্ধি প্রতিবন্ধী ছেলে মমিনুর তার বৃদ্ধা মা, স্ত্রী, প্রতিবন্ধী এক শিশুপুত্র ও এক কন্যাকে নিয়ে দীর্ঘকাল জরাজীর্ণ কুঁড়ে ঘরে বাস করে আসছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি হওয়া স্বত্তে¡ও বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় তেমন কোন কাজ ছিলনা মমিনের। গাজীরহাট মৎস্য সেডে মাছ তোলাফেলা করে সামান্য উপার্জনে অতিকষ্টে দিন কাটাতে এ পরিবারটির। ফলে রোদ,বৃষ্টি ও প্রাকৃতিক দূর্যোগে ওই জরাজীর্ণ কুঁড়ে ঘরেই বসবাস ছিল তাদের। সামান্য উপার্জনে সংসার চালানোই যেখানে কষ্টসাধ্য সেখানে নতুন করে ঘর নির্মান করা কেবলই ওই পরিবারটির স্বপ্নমাত্র। স্থানীয়দের মাধ্যমে সম্প্রতি বিষয়টি নজরে আসে জেলা পরিষদের সাবেক সদস্য আল ফেরদাউস আলফা’র। একজন মানবিক মানুষ হিসেবে পরিবারটিকে নতুন ঘর নির্মাণ করে দেয়ার প্রতিশ্রæতি দেন আলফা। প্রতিশ্রæতি মোতাবেক গেল প্রায় একমাসে শেষ হয় নতুন ঘর নির্মান। শুক্রবার স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার সাধারণ মানুষের উপস্থিতিতে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে নব-নির্মিত ঘরটি উপহার হিসেবে অসহায় ওই পরিবারের কাছে হস্তান্তর করেন তিনি। জেলা পরিষদ নির্বাচনে পরাজিত হওয়া স্বত্তে¡ও অসহায় পরিবারকে ঘর নির্মাণ করে আলফা তার প্রতিশ্রæতি পূরণ করায় খুশি এলাকার সকল শ্রেনি-পেশার মানুষ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd