1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় নজরুল স্মৃতি ভূমিতে আন্তর্জাতিক নজরুল সম্মেলন ২৪'র সমাপনী - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় নজরুল স্মৃতি ভূমিতে আন্তর্জাতিক নজরুল সম্মেলন ২৪’র সমাপনী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৭১ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: অগ্নিবীণা জেলা সংসদ সাতক্ষীরার সার্বিক ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক নজরুল সম্মেলন ২০২৪ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০ দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয় নজরুল স্মৃতি ভুমিতে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব আবুল ফজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের মুর্শিদাবাদের নজরুল গবেষক জয়নুল আবেদীন। প্রধান আলোচক ছিলেন নজরুল গবেষক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ ঢাকার এইচ এম সিরাজ। সম্মানিত আলোচক ছিলেন পুলিশ সুপার কমান্ড্যন্ট সাতক্ষীরা বেলায়েত হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন অগ্নিবীণা সাতক্ষীরার সভাপতি প্রাণ কৃষ্ণ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্নিবীণার রাজশাহী বিভাগীয় সংসদের আহবায়ক হাবিবুর রহমান হাবিব। তিনি নজরুল স্মৃতি ভূমি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, কাজী নজরুল ইসলাম টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে এসেছিলেন। প্রমাণ হিসেবে কবি নজরুলের ছোট ছেলের স্ত্রী কল্যাণী কাজীর লেখা একটি বইয়ে উল্লেখ আছে বইটির নাম “সবে কথায় নজরুল” বলে তিনি জানান। এসময় আরো উপস্থিত ছিলেন দেবহাটা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) নূরুস সালাম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর ইসলাম, সমাজসেবক ও নারী অধিকার উন্নয়ন সংস্থার প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব রফিকুল ইসলাম, বাংলাদেশ বেতারের সাতক্ষীরা জেলা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, স্কুল ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্যগণ, স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। নজরুল সংগীত পরিবেশনায় অগ্নিবীনার শিল্পীবৃন্দ ও দেবহাটার স্থানীয় শিল্পীবৃন্দ এসময় নজরুল সঙ্গীত পরিবেশন করেন। সঞ্চালনায় ছিলেন অগ্নিবীণার সাতক্ষীরার সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সবুজ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd