1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় দরদি'র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার অনুষ্ঠান - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় দরদি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার অনুষ্ঠান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংগঠন দরদি’র পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পারুলিয়া বাসস্ট্যান্ডস্থ এস,ই মেইনশনের ৩য় তলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। পরে ইফতার অনুষ্ঠান ও পুন:মিলনী আনুষ্ঠানে দরদি’র প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আকবর হুসাইন, সেতু বিভাগের উপ-সচিব মো. আবুল হাসান, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, ঢাকা আহছানিয়া মিশনের পরিচালক (হেলথ সেক্টর) ও ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সাধারণ সম্পাদক ইকবাল মাসুদ, মেহেরপুর জেলা কমান্ডেন্ট শাহাদাত হোসেন বিরু, সাউথইস্ট ব্যাংকের সহকারী পরিচালক তাহাজ্জাত হোসেন হিরু, ভাষা সৈনিক লুৎফর রহমানের কন্যা শাহনাজ খান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সরকারি খানবাহাদুর আহছান উল্লা কলেজের সাবেক অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের প্রভাষক আবু তালেব, সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মহসিন, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবুল হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু, বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মো. ওয়ালী উল্লাহ, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ইরানের আল মোস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার মো. ইউনুস আলী গাজী, ব্যাংকার রাজীব আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কৃতি শিক্ষার্থীরা। অনুষ্ঠানে মোট ৪৮ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd