1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৫ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’- ¯েøাগান সামনে রেখে র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে সারাদেশের ন্যায় দেবহাটায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে বেরিয়ে র‌্যালীটি প্রধান সড়ক সমূহ প্রতক্ষিণ শেষে ফিরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভাটিতে দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সখিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্মল কুমার মন্ডল, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, প্রাণিসম্পদ অফিসার ডা. তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আজহারুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, আনসার ভিডিপি অফিসার আশালতা খাতুন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, তথ্য অফিসার মৌসুমি সুলতানা, কুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব ফারুক হোসেন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব প্রবীর হাজারী, সখিপুর ইউনিয়ন পরিষদের সচিব গোলাম রব্বানী, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের সচিব খালিদ হোসেন, নির্বাহী অফিসারের কার্যালয়ের শফিকুল ইসলাম, ইমরান হোসেন, সাদেক হোসেন, নুর আলম, শহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন দপ্তরের অফিসার ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান তার বক্তব্যে বলেন, দেশে প্রথম বারের মত এই দিবসটি পালিত হচ্ছে। কেন্দ্রীয় সরকার তার উন্নয়ন কর্মকান্ড পরিচালনার জন্য স্থানীয় সরকার গঠন করে থাকেন। তারই ধারাবাহিকতায় কেন্দ্র থেকে প্রান্তিক পর্যায়ে উন্নয়ন কাজ চলমান রয়েছে। বিশেষ করে পারিবারিক ও সামাজিক সমস্যা সমাধানেও স্থানীয় সরকার বিশেষ ভূমিকা রেখে চলেছে। তাই আমাদের আরো বেশি বেশি স্থানীয় সরকার সম্পর্কে জানতে হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd