1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

দেবহাটা প্রতিনিধি: ২০২২-২৩ অর্থ বছরে রবি এবং ২০২২-২৩ মৌসুমে গম, ভুট্টা,সরিষা, সূর্যমুখী ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে ক্ষদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।
শনিবার সকাল ১১ ঘটিকায় দেবহাটা উপজেলা মুক্তমঞ্চে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি। তিনি বক্তব্যে বলেন, আমাদের আশে পাশের কোন জমি খালি রাখা যাবে না। যেখানে যা আছে শাক-সবজির চাষ করতে হবে। যাতে বিশ্বব্যাপী কোন সংকট দেখা দিলেও আমাদের নিজেদের কোন সমস্যা সৃষ্টি না হয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থির জন্য সারা বিশ্বে মন্দার আশংঙ্কা করছে বিশেষজ্ঞরা। সে কারনে শেখ হাসিনার পাশাপাশি আমাদের যার যার অবস্থান থেকে প্রস্তুতি নিতে হবে। আশা করি খুব দ্রæত সংকট কেটে যাবে। কৃষক ভাইদের বলব আপনার সরকারের প্রনোদনা পেয়ে সঠিক ভাবে কাজে লাগাবেন। যাতে করে আপনাদের মাধ্যমে আমরা দেশের অর্থনীতি আরো চাঙ্গা করতে পারব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।
বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শরিফ মোহাম্মদ তিতুমীর, কৃষি সম্প্রসারণ অফিসার শওকাত ওসমান, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম প্রমুখ।
উপজেলার মোট ২০১০ জন কৃষকের মাঝে সার ও বীজ প্রদান করা হয়। যার মধ্যে সরিষা, গম, সূর্যমূখি চাষিদের জনপ্রতি ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি এবং ভূট্টা চাষিদের জনপ্রতি ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সারা প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd