1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় কৃতি শিক্ষার্থীদের নোঙর ফাউন্ডেশনের সংবর্ধনা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় কৃতি শিক্ষার্থীদের নোঙর ফাউন্ডেশনের সংবর্ধনা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১০৯ সংবাদটি পড়া হয়েছে

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন নোঙর ফাউন্ডেশন। সোমবার ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে নোঙর ফাউন্ডেশনের আয়োজনে ব্লিস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি ও হাসান ফুড এন্ড বেভারেজের সহযোগীতায় এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে নোঙর ফাউন্ডেশনের সভাপতি আব্দুল কাদের’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, ইসলামি ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান, ব্লিস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি ও হাসান ফুড এন্ড বেভারেজের চেয়ারম্যান আবু হাসান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবুল হোসেন, ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুল রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নোঙর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার ২৫২ জন ছাত্র-ছাত্রীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd