1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় এক পাগলা কুকুরের কামড়ে গুরুতর আহত-২০ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় এক পাগলা কুকুরের কামড়ে গুরুতর আহত-২০

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৭৫ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটা উপজেলার সখিপুর ও পারুলিয়া গ্রামের বিভিন্ন এলাকায় একটি পাগলা কুকুর গত চব্বিশ ঘন্টায় প্রায় ২০ জনকে কামড়িয়ে মারাত্মক যখম করেছে। সময় যত গড়াচ্ছিল এলাকায় তত আতঙ্ক ছড়িয়ে পড়ছিল অবশেষে রবিবার ১৪ (আগস্ট) বিকেলে দেবহাটার পারুলিয়া স মিল এলাকায় ৩০ জনের মত একটি দল কুকুরটিকে মারতে সক্ষম হয়েছে।এ সমস্ত কুকুরে কামড়ানো রোগীদের মধ্যে ১৪ জন রোগী দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় কয়েকজন রোগী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে। দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ১৪ জনের মধ্যে ভ্যাকসিন দিয়ে ৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে ৩ জনই পুরুষ, ১১ জনকে হাসপাতালে রেখে চিকিৎসা দিচ্ছেন এদের মধ্যে ৫ জন পুরুষ ৫ জন নারী এবং ১ জন শিশু, বেশ কয়েকজন মারাত্মক ক্ষত নিয়ে চিকিৎসারত অবস্থায় আছেন এমনটি জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সাকিব হাসান বাঁধন, হাসপাতালের আরএমও ডাক্তার আব্দুল লতিফ বলেন, কুকুরের কামড়ে বাসায় নিজে নিজে চিকিৎসা বা ওঝার কাছে গিয়ে কোন প্রকার ঝাড়ফুঁক করাবেন না, হাসপাতালে আসুন, র‌্যাবিস ভ্যাক্সিন গ্রহণ করুন। বর্তমানে দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যেই জলাতঙ্ক তথা র‌্যাবিসের ভ্যাক্সিন প্রদান করা হচ্ছে। শুধুমাত্র কামড়ে গভীর ক্ষত হলেই কেবলমাত্র এক ডোজ ইমিউনোগ্লোবিউলিন এর ইনজেকশন কেনা লাগবে রোগীকে,বাকি সবই ফ্রি পাবেন হাসপাতালে। মনে রাখবেন র‌্যাবিস একটি প্রাণঘাতী রোগ, সতর্ক থাকুন,সুস্থ থাকুন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd