1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় আ’লীগের বর্ধিত সভায় এমপি রুহুল হক - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় আ’লীগের বর্ধিত সভায় এমপি রুহুল হক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
  • ১২৪ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় দেবীশহরস্থ নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রানলয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উক্ত বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান। এসময় দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, আওয়ামী লীগ নেতা শরৎ চন্দ্র ঘোষ, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাৎ, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হক ছোট, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, এমপি’র ব্যাক্তিগত সহকারী শাহিন বিশ^াস, আওয়ামী লীগ নেতা আজমল হোসেন, অজয় ঘোষ, রিয়াজুল ইসলাম, ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মামুন, ২নং ওয়ার্ডের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজগর আলী, ৩ নং ওয়ার্ডের সভাপতি মহানন্দ সরকার, সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরদার, ৪ নং ওয়ার্ডের সভাপতি শেখ ছবিলুর রহমান, ৫নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আকবর আলী, ৭ নং ওয়ার্ডের সভাপতি মাহমুদ গাজী, সাধারণ সম্পাদক শামছুর রহমান, ৮নং ওয়ার্ডের সভাপতি মোমিন গাজী, সাধারণ সম্পাদক আকবর আলী, ৯ নং ওয়ার্ডের সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক তাপস রায়সহ মূলদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তৃতাকালে, সকল ভেদাভেদ ভুলে দলকে সুসংগঠিত করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এমপি রুহুল হক। একইসাথে আগামী ৮ জানুয়ারী ঐতিহাসিক গনতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে নলতা রেসিডেন্সিয়াল কলেজ মাঠে অনুষ্ঠিতব্য জনসমাবেশ সাফল্য মন্ডিত করতে সকলের স্বতষ্ফূর্ত অংশগ্রহনের আহবান ও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd