1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় অপরিপক্ক ৭ টন জনসম্মুখে আম বিনষ্ট - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় অপরিপক্ক ৭ টন জনসম্মুখে আম বিনষ্ট

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটায় ভ্রাম্যমান আদালতে আনুমানিক ৭ টন কেমিক্যাল মিশানো অপরিপক্ক হিমসাগর ও অপরিপক্ক আম জব্দ করেছে উপজেলা প্রশাসন। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে রবিবার ৩০ এপ্রিল ভ্রাম্যমান আদালত উক্ত আম জব্দ করে। পরে সোমবার ১ মে, ২৩ ইং জনসম্মুখে ঐ আমগুলো বিনষ্ট করা হয়। সূত্র জানায়, দেবহাটায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে অতি মুনাফার আশায় অপরিপক্ত ও ক্যামিক্যাল দিয়ে পাকানো আম দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। গত কয়েকদিনের অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ৩০/০৪/২৩ ইং তারিখ রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সখিপুরস্থ ফায়ার সার্ভিসের অফিসের সামনে থেকে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি ট্রাক ভর্তি আনুমানিক ৭ টন অপরিপক্ক আম জব্দ করা হয়। এসময় অপরিপক্ক গোবিন্দভোগ ও হিমসাগর আম পেড়ে তা বিক্রির জন্য ক্যামিক্যাল দিয়ে পাঁকানোর বিষয়ে সত্যতা মেলে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এদিকে অভিযানের খবর পেয়ে অসাধু আম ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে জব্দকরা আমগুলো সোমবার জনসম্মুখে বিনষ্ট করে প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, সাংবাদিক আর.কে.বাপ্পা, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক কে.এম রেজাউল করিম প্রমুখ। অসাধু ঐ ব্যবসায়ীদেরকে ধরতে প্রশাসনের অভিযান অব্যাহত আছ বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। তথ্য মতে, আগামী ১২ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম সংগ্রহ করা যাবে। এছাড়া ২৫ মে থেকে হিমসাগর, ১ জুন থেকে ল্যাংড়া এবং ১৫ জুন থেকে আম্রপালি আম পাড়া ও প্রাকৃতিকভাবে পাঁকানো আম বাজারজাত করার নির্দেশনা দেয়া হয়েছে।অভিযানকালে ইউএনও জানান, কাঁচা ও ক্যামিক্যাল মিশ্রিত হিমসাগর ও গোবিন্দভোগ অপরিপক্ক আম জব্দ করা হয়। যেসব আম জব্দ করা হয়েছে তার ভিতরের আঁঠি এখনো পুষ্ট হয়নি। তিনি আরো জানান, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাতক্ষীরার আমের সুনাম নষ্ট না হয় সেজন্য এধরণের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd