1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটা সদরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল পেল ৩শ পরিবার - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটা সদরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল পেল ৩শ পরিবার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৭০ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া ঈদ উপহারের চাল পেয়েছেন দেবহাটা সদর ইউনিয়নের ৩০৩ টি অসহায় পরিবার। বুধবার (৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সার্বিক তত্বাবধানে দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের হতদরিদ্র ও অসহায় এসকল পরিবারের মাঝে ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়। উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সচিব খালিদ হোসেন, ইউপি সদস্য নূর হোসেন, আব্দুল জলিল, আবুল খায়ের, শরিফুল ইসলাম, কামাল হোসেন, মাহবুবুর রহমান, আজগার গাজি, রফিকুল ইসলাম মন্টু, আব্দুল হাই, সদস্যা মাধবী মন্ডল, জাহানারা বেগম, রেহানা পারভীন সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd