1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আগামীকাল - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আগামীকাল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আগামীকাল বৃহষ্পতিবার অনুষ্ঠিত হবে দেবহাটা প্রেসক্লাবের ২০২২-২৪ কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন। জাঁকজমকপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে নির্বাচন সম্পন্নে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ও প্রেসক্লাবের বর্তমান আহবায়ক কমিটি। নির্বাচন ঘিরে গেল প্রায় একমাস উৎসবের আমেজ বিরাজ করছে দেবহাটা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের মাঝে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাব হলরুমেই চলবে ভোটগ্রহন। এতে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রেসক্লাবের ২৫জন ভোটার। ভোট চলাকালীন নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান এবং প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দীতার জন্য ১৩টি পদের মধ্যে দপ্তর সম্পাদক ব্যাতীত অন্যান্য ১২টি পদে মোট ১৭জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। যাদের মধ্যে সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সহ-সভাপতির দুটি পদে সাবেক দুই সহ-সভাপতি প্রভাষক রাজু আহমেদ ও আবু হুরাইরা, যুগ্ম সম্পাদক পদে সাবেক যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান ও সদস্য লিটন ঘোষ বাপী, অর্থ সম্পাদক পদে সাবেক ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন এবং তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক পদে সাবেক কার্যনির্বাহী সদস্য এমএ মামুন একক প্রার্থী থাকায় ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন তারা। বাকি পদগুলোর মধ্যে আজকের নির্বাচনে সভাপতি পদে সাবেক সভাপতি আব্দুর রব লিটু, সাবেক যুগ্ম সম্পাদক নির্মল কুমার মন্ডল এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম একে অপরের প্রতিদ্বন্দীতা করবেন। তাছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সাবেক অর্থ সম্পাদক কবির হোসেন এবং সদস্য সুমন পারভেজ বাবু, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে সাবেক কার্যনির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন ও সদস্য ফরহাদ হোসেন সবুজ, এবং কার্যনির্বাহী সদস্যের পৃথক দুটি পদে সদস্য বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, মিজানুর রহমান এবং রুহুল আমিন একে অপরের প্রতিদ্বন্দীতা করবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd