1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটা প্রেসক্লাবে বিদায়ী ওসি ওবায়দুল্যাহকে সংবর্ধনা ও নবাগত বাবুল আক্তারকে বরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটা প্রেসক্লাবে বিদায়ী ওসি ওবায়দুল্যাহকে সংবর্ধনা ও নবাগত বাবুল আক্তারকে বরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৬৩ সংবাদটি পড়া হয়েছে

মোমিনুর রহমান: দেবহাটা প্রেসক্লাবের উদ্যোগে সদ্য বিদায়ী ওসি শেখ ওবায়দুল্যাহকে বিদায় সংবর্ধনা প্রদান ও নবাগত ওসি মো. বাবুল আক্তারকে বরণ করে নেয়া হয়েছে। শুক্রবার বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে সদ্য বিদায়ী ও নবাগত ওসির হাতে ফুল ও সম্মাননা ক্রেষ্ট তুলে দেন প্রেসক্লাব নের্তৃবৃন্দ। দীর্ঘ ২০ মাসের কর্মকালীন সময়ে সাংবাদিকদের ভালবাসা ও সহযোগীতার স্মৃতিচারণ করতে গিয়ে এসময় আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী ওসি ওবায়দুল্যাহ। প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন নবাগত ওসি মো. বাবুল আক্তার এবং সংবর্ধিত অতিথি ছিলেন সদ্য বিদায়ী ওসি শেখ ওবায়দুল্যাহ।
এসময় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল ওহাব ও আব্দুর রব লিটু, বর্তমান কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি রাজু আহমেদ ও আবু হুরাইরা, দপ্তর সম্পাদক মিজানুর রহমান।
অনুষ্ঠানটিতে প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মোমিনুর রহমান ও লিটন ঘোষ বাপী, সাংগঠনিক সম্পাদক সুমন পারভেজ বাবু, অর্থ সম্পাদক এস. কে অভি, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, কার্যনির্বাহী সদস্য রুহুল আমিন সাবেক আহবায়ক আজিজুল হক আরিফ, সাবেক অর্থ সম্পাদক কবির হোসেন, সদস্য দিপঙ্কর বিশ^াস, আব্দুস সালাম, এসএম নাসির উদ্দীন, সহযোগী সদস্য উত্তম কুমার ধাড়া সহ অন্যান্য নের্তৃবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
নবাগত ওসি মো. বাবুল আক্তার বক্তৃতায় দেবহাটাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্তসহ সার্বিক অপরাধ দমনে প্রেসক্লাব নের্তৃবৃন্দসহ সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd