1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটা প্রেসক্লাব’র বার্ষিক সাধারণ সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটা প্রেসক্লাব’র বার্ষিক সাধারণ সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৬১ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটা প্রেসক্লাবের ২০২১-২২ অর্থবছরের কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ২টায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, প্রেসক্লাবের উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) আজহার হোসেন, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব। অন্যান্যদের মধ্যে প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক রাজু আহম্মেদ, যুগ্ম-সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, অর্থ সম্পাদক কবির হোসেন, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্যনির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন, এমএ মামুন, সদস্য সুমন পারভেজ বাবু, মিজানুর রহমান, দিপঙ্কর বিশ্বাস, সুমন কুমার ঘোষ সুজন, লিটন ঘোষ বাপ্পী, রুহুল আমিন, আব্দুস সালাম, বায়জিত বোস্তামি উজ্বল, সজল রহমান, এসকে অভি, সহযোগী সদস্য আব্দুল আলিম মিঠু, ডাঃ মনিরুজ্জামান মনি, উত্তম কুমারসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তৃতাকালে সংবিধান মোতাবেক পূর্বের ন্যায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের পদক্ষেপ গ্রহণ এবং প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন সাধিত হওয়ায় উপস্থিত নের্তৃবৃন্দ ও গনমাধ্যমকর্মীরা কার্যনির্বাহী কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভার প্রথম অধিবেশনে সভাপতি আব্দুর রব লিটু তার বক্তব্যে গঠনতন্ত্র মোতাবেক সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিতের লক্ষ্যে বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করেন। পরে দ্বিতীয় অধিবেশনে প্রেসক্লাব সদস্যদের মতামতের ভিত্তিতে সাংবাদিক আজিজুল হক আরিফকে আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ও আব্দুস সালামকে সদস্য করে আহবায়ক একটি কমিটি গঠন করা হয়। উক্ত আহŸায়ক কমিটির নের্তৃবৃন্দ ও উপদেষ্টা মন্ডলীগণ চলতি মাসের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশন, তফশিল ঘোষনা ও ভোটার তালিকা প্রস্তুত করে একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd