1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটা থানা পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটা থানা পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৫ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটা থানা পরিদর্শন করেছেন সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। রবিবার ৪ সেপ্টেম্বর, ২২ ইং তারিখ দুপুর সাড়ে ১২ টার দিকে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান দেবহাটা থানা প্রাঙ্গনে আসলে দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহম্মেদ ও দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। পরে নবাগত পুলিশ সুপারকে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল স্বশস্ত্র সালাম প্রদান করেন। সালাম গ্রহন শেষে পুলিশ সুপার প্যারেড পরিদর্শন করেন এবং জেলা ও থানার পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসময় পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সাথে সাতক্ষীরা জেলার এডিশনাল এসপি (অর্থ ও প্রশাসন) সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইস এন্ড অপস) কনক কুমার দাস, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহম্মেদ, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, ওসি (তদন্ত) মোঃ তুহিনুজ্জামানসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নবাগত পুলিশ সুপার দেবহাটা তথা সাতক্ষীরা জেলার নান্দনিক পিকনিক স্পট ইছামতি নদীর কুল ঘেষে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে গড়ে তোলা দেবহাটা রুপসী ম্যানগ্রোভে যান এবং সেখানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ শেষে বিকালে সাতক্ষীরা চলে যান। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd