1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটা উপজেলার ১১টি হাট-বাজারের ইজারা সম্পন্ন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটা উপজেলার ১১টি হাট-বাজারের ইজারা সম্পন্ন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৯৫ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলার ১১টি হাট-বাজারের ইজারা সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল ৪টায় বাজার ইজারা বিজ্ঞপ্তির বিপরীতে দাখিলকৃত দরপত্র সমূহ যাচাই বাছাই ও মুল্যায়ণ শেষে সর্বোচ্চ দরদাতারা বাংলা ১৪২৯ সনের জন্য এসকল হাট-বাজারের ইজারা গ্রহন করেন। এরআগে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণ ভাবে দরপত্র দাখিল করেন আগ্রহীরা। হাট-বাজার গুলোর মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে সখিপুর বাজার, কুলিয়া মৎস্য ও রেণু সেড এবং কুলিয়া নতুন বাজারের ইজারা পেয়েছেন দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, পারুলিয়া পশুহাটের ইজারা পেয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা। দেবহাটা বাজার, নাংলা বাজার, টাউন শ্রীপুর বাজার ও বহেরা বাজারের ইজারা পেয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আফসার আহমেদ বাবলু। সুবর্ণাবাদ বাজার ও মৎস্য সেড ইজারা পেয়েছেন দেবহাটা প্রেসক্লাবের অর্থ সম্পাদক কবির হোসেন। এছাড়া গাজীরহাট বাজার রাশেদুল ইসলাম এবং ঈদগাহ বাজার আশিকুর রহমান ইজারা পেয়েছেন। দরপত্র যাচাই-বাছাই, মূল্যায়ণ ও ইজারা প্রদানকালে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী সাইদুর রহমানসহ দরপত্র দাখিলকারি ব্যাক্তিবর্গ এবং যাচাই-বাছাই ও মূল্যায়ণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd