1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৮১ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই, সোমবার দুপুর সাড়ে ১২ টায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করার বিষয়ে উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ আব্দুল লতিফ ও দেবহাটা থানার ওসি (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী শোভন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলাইমান হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বাসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান,
দেবহাটা পল্লী বিদ্যুতের এজিএম জহিরুল ইসলাম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারন সম্পাদক, দেবহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় জাতীয় শোক দিবস পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd