1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দালাল না ধরে, দক্ষ হয়ে বিদেশ যাওয়ার আহ্বান জানালেন এমপি আশরাফুজ্জামান আশু - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দালাল না ধরে, দক্ষ হয়ে বিদেশ যাওয়ার আহ্বান জানালেন এমপি আশরাফুজ্জামান আশু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৬০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: দালাল না ধরে, দক্ষ হয়ে বিদেশ যাওয়ার আহ্বান জানিয়ে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান আশু বলেছেন, আর্থিক উন্নতি ও ভাল আয় করতে অনেকেই বিদেশ যেতে চায়। কিন্তু সাধারণ মানুষের বিদেশ যাওয়ার প্রক্রিয়া ও কাজ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। যার ফলে বিদেশ যাওয়ার জন্য অধিকাংশ মানুষ দালাল দ্বারা প্রতারিত হন। তাই বিদেশ যাওয়ার জন্য দালাল না ধরে, দক্ষ হওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বোয়েসেলে নিবন্ধন করে সরকারিভাবে বিদেশ যাওয়ার সুযোগ গ্রহণ করার আহ্বান করেন তিনি।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শহরতলীর বিনেরপোতায় সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) আয়োজিত জব ফেয়ারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দক্ষতা অর্জনের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, যুব উন্নয়নসহ সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে যুগোপযোগী ও পছন্দের বিষয়ে প্রশিক্ষণ নিয়ে নিজেকে গড়ে তোলা যায়।
সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জব ফেয়ারে আরও বক্তব্য দেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, বিসিক শিল্প নগরী সাতক্ষীরার উপব্যবস্থাপক গোলাম সাকলাইন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের অহকারী পরিচালক মোস্তফা জামান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির জব প্রেসমেন্ট অফিসার মো. আরিফুল ইসলাম, লাবসা ইউনিয়ন জাতীয় পার্টিও সভাপতি মো. আব্দুর রউফ বাবু প্রমুখ। অনুষ্ঠিত জব ফেয়ারে দেশের স¦নামধন্য ১৪ কোম্পানী অংশ নেয়। এতে সাঈদুর রহমান ও লাইলা পারভীন নামে দুই জনকে চাকরি প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd