1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দক্ষিণ ফিংড়ী মক্তবের বাচ্চাদের শিক্ষা সফর - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দক্ষিণ ফিংড়ী মক্তবের বাচ্চাদের শিক্ষা সফর

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৭৭ সংবাদটি পড়া হয়েছে
Exif_JPEG_420

জিয়াউর রহমান: সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ০৫ ওয়ার্ডের দক্ষিণ ফিংড়ী জামে মসজিদের মক্তব পড়ুয়া কচিকাচা বাচ্চাদের নিয়ে শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। মসজিদের সভাপতি ও খতিব মাওলানা জুম্মান আলী ঢালীর উদ্যোগে দেবহাটার বনবিবির শতবর্ষী বটগাছ প্রদর্শন, সাতক্ষীরা জেলার কৃতি সন্তান খান বাহাদুর আহছানউল্লাহ (রহঃ)এর মাজার শরীফ জিয়ারতসহ রুপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র প্রদর্শন করা হয়। এসময় ছোট্ট কচিকাচা বাচ্চাদের এবং অভিভাবকদের মনে উল্লাসিত মনোভাব পরিলক্ষিত হয়। এ প্রসঙ্গে মাওলানা জুম্মান আলী ঢালী এ প্রতিবেদককে জানান – আমি প্রতি বছর মক্তবের বাচ্চাদের নিয়ে শিক্ষা সফর করে থাকি। এতে বাচ্চারা যেমনি আনন্দিত হয় তেমনি দেশের অনেক সুন্দর মনোরম দর্শনীয় স্থানগুলো দেখার সুযোগ পাই। পড়াশুনার পাশাপাশি প্রতিবছরের মতো এবারও শিক্ষা সফরের উদ্দেশ্যে দেবহাটা উপজেলার বিখ্যাত বনবিবির বটগাছ, রূপসী ম্যানগ্রোভ পর্যটনকেন্দ্র এবং কালীগঞ্জ উপজেলার খান বাহাদুর আহছানউল্লা (রঃ) এর নলতা শরিফ ভ্রমণ ও মাজার শরীফ জিয়ারত করিয়ে এনেছি। এতে মক্তবের বাচ্চার খুব আনন্দিত ও উল্লাসিত হয়েছে। মাওলানা জুম্মান আলীর এহেন মহৎ কর্মকাণ্ডের জন্য এলাকার সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd