1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় “সাংবাদিক হামলা মামলার” আসামি রমজান কারাগারে - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

তালায় “সাংবাদিক হামলা মামলার” আসামি রমজান কারাগারে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ৮৬ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরার তালায় সেই বহুল আলোচিত ও সমালোচিত সন্ত্রাসী রমজান অবশেষে কারাগারে। তথ্য সূত্রে জানা গেছে , রবিবার (১২ জানুয়ারি) বিজ্ঞ আদালতে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী ,আবুল কালাম বাবলা। এসময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুজাতা আমিন, আসামি রমজান আলী সরদারের জামিন নামঞ্জুর কওে তাকে কারাগারে প্রেরণ করার আদেশ দেন।
প্রসঙ্গত, গত ১৯ ডিসেম্বর দুপুর আনুমানিক ১২ টার সময় সাতক্ষীরার তালা ইসলামকাটী ইউনিয়ন পরিষদে ছেলে, মেয়ের জন্ম নিবন্ধন করার জন্য যান দৈনিক আমাদের কন্ঠ,ডেইলি টাইমস অফ বাংলাদেশ,দৈনিক আইন বার্তা রুপান্তর প্রতিদিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক আক্তারুল ইসলাম ও সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সাংবাদিক আতাউর রহমান সেখানে পৌছায়। একইসাথে ঐ সময় ইউনিয়ন পরিষদের নিজ ফুফার জমি সংক্রান্ত একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসী রমজান আলী সরদার সাংবাদিক আক্তারুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে মাথায় কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে।
সাংবাদিক আক্তারুল ইসলামকে বাঁচাতে সহকর্মী আতাউর রহমান এগিয়ে গেলে তাকেও বেধড়ক মারপিট করে। একপর্যায় তার কাছ থেকে লক্ষাধিক টাকার স্বর্ণের আংটি ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। সন্ত্রাসী রমজান ও তার সহযোগীরা এবং এলোপাতাড়ি আঘাতে জখম প্রাপ্ত আক্তারুল ইসলাম ও আতাউর রহমান কে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় গত ১৯-১২-২৪ তারিখ ধারা১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়।
তালা থানার মামলা নং ০৮। সন্ত্রাসী রমজান আলী সরদার (৩২) তালা উপজেলার ঢ্যামসাখোলা গ্রামের মোজাম সরদারের ছেলে। এদিকে, তালা থানায় মামলা দায়ের করার পর থেকে সন্ত্রাসী রমজান ও তার সহযোগীরা প্রায় ২২ দিন যাবত গাঢাকা দেয়। এরপর সন্ত্রাসী রমজান আটক না হওয়ায় সাংবাদিক মহলে তুমুল নিন্দার ঝড় ওঠে।
এ বিষয়ে বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচি ও বিবৃতির মাধ্যমে সাংবাদিকরা অবিলম্বে সন্ত্রাসী রমজান আলী সরদার ও তার সহযোগীদের গ্রেফতারের দাবি জানিয়ে আসছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd