1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়েই জনসংযোগ,প্রচার-প্রচারণা শুরু - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

তালায় উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়েই জনসংযোগ,প্রচার-প্রচারণা শুরু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৯০ সংবাদটি পড়া হয়েছে

জহর হাসান সাগর: আগামী ২১ শে মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে তালা উপজেলায় প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনি প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। শুরু করেছেন জনসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা ,নিজ নিজ প্রতীকের পোস্টার টানানোর পাশাপাশি মাইকেও চলছে প্রচার-প্রচারণা।
বৃহস্পতিবার (২ মে) সকালে প্রতীক বরাদ্দ দেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও রিটার্নিং অফিসার মোঃ সরোয়ার হোসেন।
উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলার বর্তমান চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার (কাপপিরিচ), সাংবাদিক এস এম নজরুল ইসলাম (ঘোড়া), সরদার মশিয়ার রহমান (চিংড়ি মাছ), প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম (দোয়াত-কলম), আতাউর রহমান গোলদার (মোটরসাইকেল), এমএ মালেক (আনারস) ও বিশ্বজিত সাধু (হেলিকপ্টার) প্রতীক পেয়েছেন ।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন (মাইক), সাংবাদিক মোঃ আব্দুল জব্বার (তালা), নাজমুল হুদা পলাশ (টিয়া পাখি),শাহ আলম টিটো (টিউবওয়েল), কাজী ইমরান হোসেন লিয়াকাত (উড়োজাহাজ), শেখ বাবলুর রশিদ (চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান বর্তমান ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী (কলস), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোস্তারী সুলতানা পুতুল (ফুটবল) প্রতীক পেয়েছেন ।
এদিকে প্রতীক বরাদ্দর পরপরই উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম নজরুল ইসলামের কর্মী সর্মাথকরা স্ব স্ব ইউনিয়নে মোটর সাইকেল শোডাউন দিয়ে তাদের অবস্থান জানান দিয়েছেন। উল্লেখ্য, আগামী আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। উপজেলার ১২টি ইউনিয়নে ২ লাখ ৬৬ হাজার ২৩৪ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১লাখ ৩৪ হাজার ১৮১ জন, নারী ভোটার ১লাখ ৩২ হাজার ৫২ জন এবং একজন হিজড়া ভোটার রয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd