1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাসহ আটক-৪ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

তালায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাসহ আটক-৪

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

তালা প্রতিনিধি: তালা থানা পুলিশ অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাসহ ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন খলিলনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগর প্রচার সম্পাদক আজিজুর রহমান রাজু, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগর সভাপতি ও ইউপি চেয়ারম্যান গণেশ দেবনাথ, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান গাজী ও তালা সদর ইউনিয়নের ভায়ড়া গ্রামর অজিত চক্রবর্তীর ছেলে প্রশান্ত চক্রবর্তী। শনিবার রাতে সাতক্ষীরার তালা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। রবিবার সকাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। থানা সূত্র জানা যায়, জালালপুর ইউনিয়নের একটি চাঁদাবাজি মামলায় তাদেরকে আটক করা হয়েছে। তালা থানা মামলা নং-৯। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd