1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালার সড়ক দূর্ঘটনায় দুই গরু ব্যবসায়ী নিহত, আহত ২ - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

তালার সড়ক দূর্ঘটনায় দুই গরু ব্যবসায়ী নিহত, আহত ২

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৮৩ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা-খুলনা মহাসড়কে তালা উপজেলার কুমিরা বাজার সংলগ্ন এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই গরু ব্যবসায়ীর করুন মৃত্যু হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) সকালে উক্ত ঘটনা ঘটে। নিহতরা হলেন সাতক্ষীরার সদর উপজেলার রুদাঘাটা গ্রামের ইয়াছিন আলীর পুত্র আহসানউল্লাহ (৩৫) ও আগরদাড়ী গ্রামের কোমরউদ্দীনের পুত্র লাল্টু (৩০)। এ সময় পিকআপ হেলাপারসহ আরো দুজন আহত হয়েছে ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি বালু ভর্তি ট্রাকের সাথে কুমিরা বাজার এলাকায় একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপটি খাদে পড়ে ঘটনাস্থলে হেলপারসহ চারজন গুরতর আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন আহসানউল্লাহর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সময় আঠারমাইল নামক স্থানে তার মৃত্যু হয় এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাল্টু নামে এক যুবক মারা গেছে বলে জানা য়ায়। নিহত দু’জনই গরু ব্যবসায়ী বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশের ওসি মেহেদি হাসান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd