1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালার চলিশা বিলের ঘের প্রতিরোধ কমিটির প্রতিবাদ সমাবেশ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

তালার চলিশা বিলের ঘের প্রতিরোধ কমিটির প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১৩৮ সংবাদটি পড়া হয়েছে

তালা ব্যুরো চীফ: তালার ইসলামকাটি ইউনিয়নের আলোচিত চলিশার বিলে ৯শ বিঘা কৃষি জমিতে গড়ে ওঠা মাছের ঘের বাতিল করে ধানচাষের সুযোগ সৃষ্টির দাবীতে তালায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তালার চলিশা বিলের ঘের প্রতিরোধ কমিটির আয়োজনে শনিবার (২ জুলাই) বিকালে গণডাঙ্গা মানিকতলায় সমাবেশের আয়োজন করা হয়।
চলিশা বিলের ঘের প্রতিরোধ কমিটির আহবায়ক দেবেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন, তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, সাবেক চেয়ারম্যান অধ্যাপক সুভাস চন্দ্র সেন, আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার আবীর হোসেন রনি। ঘের প্রতিরোধ কমিটির নেতা দিলিপ কুমার দাশের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ইউপি সদস্যা জয়ন্তী রানী দাশ, আওয়ামীলীগ নেতা মতিয়ার রহমান, খলিলুর রহমান, জাহাঙ্গীর সেলিম, ওয়ার্কার্স পার্টি নেতা আব্দুল করিম ও আদিত্য মল্লিক প্রমুখ।
সমাবেশে চলিশা বিলের ৯শ বিঘা কৃষি জমিতে গড়ে ওঠা মাছের ঘের বাতিল করে অবিলম্বে জমি মালিকদের কাছে জমি ফিরিয়ে দেবার দাবী জানানো হয়। এসময় সমাবেশের অতিথিবৃন্দ চলতি মৌসুমে ওই বিলে মাছের ঘেরের পরিবর্তে ধান চাষ হবে বলে আশ্বাস প্রদান করেন এবং কৃষকদের সেভাবে প্রস্তুতি নিতে নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, তালার ইসলামকাটি ইউনিয়নের বহুল আলোচিত চলিশার বিলে একটি মহল দীর্ঘ বছর ধরে মাছের ঘের করে আসছে। কিন্তু কপোতাক্ষ নদ খনন হওয়ার পর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি না হওয়ায় ওই বিলে এখন বছরে দু’বার ধান চাষ করার সুযোগ তৈরি হয়েছে। যেকারনে জমি মালিকরা ঘেরের পরিবর্তে নিজেরা ধান চাষ করে অধিক লাভবান হতে চায়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd