1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ডা. এম.আর খানের নামে রাস্তা নামকরণের লক্ষ্যে এমপি রবির সাথে এলাকাবাসীর মতবিনিময় - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ডা. এম.আর খানের নামে রাস্তা নামকরণের লক্ষ্যে এমপি রবির সাথে এলাকাবাসীর মতবিনিময়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৮ সংবাদটি পড়া হয়েছে

সদর প্রতিনিধি: কিংবদন্তি জাতীয় অধ্যাপক ডা. এম.আর খানের নামে রাস্তা নামকরণের লক্ষ্যে সাতক্ষীরা সদর- ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে এলাকাবাসীর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের বকচরা বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় বকচরা বাইপাস হতে কাথন্ডা বাজার পর্যন্ত অনুমান ১৫ কিলোমিটার রাস্তা ডা. এম.আর খানের নামে রাস্তা নামকরণের লক্ষ্যে এমতবিনিময় সভায় বক্তব্যে এমপি রবি বলেন, “জাতীয় অধ্যাপক ডা. এম.আর খান একজন কিংবদন্তি। তিনি জনকল্যাণে শিশু হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেক কিছু প্রতিষ্ঠিত করেছেন। তিনি তাঁর সৃষ্টি কর্ম ও গুণের মাঝে চিরদিন বেঁচে থাকবেন। যত দ্রæত সম্ভব তাঁর নামে এই রাস্তাটির নামকরণ করে উদ্বোধন করা হবে।” মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম, পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, পৌরসভার প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলন, আগরদাঁড়ী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. মজনুর রহমান মালি, সাতক্ষীরা শিশু হাসপাতালের সাবেক মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. আবুল কাশেম, শিক্ষক সমিতির সভাপতি ও খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, এ্যাড. মো. জিয়াউর রহমান, মাস্টার পলাশ প্রমুখ। এলাকাবাসীর সাথে মতবিনিময় শেষে এমপি রবি ঐ এলাকার রাস্তা পরিদর্শণ করেন। এসময় দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd