1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ট্রাক প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন কাথন্ডা ও ভাড়ুয়াখালি বাজারে - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ট্রাক প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন কাথন্ডা ও ভাড়ুয়াখালি বাজারে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৭৫ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মো. আফসার আলীর ট্রাক প্রতীকের অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে সাতক্ষীরা সদর আসনের স্বতন্ত্র প্রার্থী সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী মো. আফসার আলী ভাড়ুয়াখালি ও কাথন্ডা বাজার ট্রাক প্রতিকের নির্বাচনী অফিস উদ্বোধন করেন। পরে তিনি সদর উপজেলার ভাড়ুয়াখালি বাজার, এলাকায় নির্বাচনী পথসভা ও বিভিন্ন স্থান গণসংযোগ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাক প্রতিকের নির্বাচনী প্রধান সমন্বয়ক ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আসাদুর রহমান আসাদ, সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. গোলাম আজম, সফল উদ্যোক্তা ও তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার শামস ইশতিয়াক শোভন, মিলন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। উদ্বোধনী বক্তব্য আলহাজ্ব আফসার আলী বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার ট্রাক প্রতীকে ভোট দিয়ে সাতক্ষীরা সদর আসনের উন্নয়ন করার সুযোগ দিবেন। আমি বিশ্বাস করি আপনারা ট্রাক প্রতিকে ভোট দিয়ে সাতক্ষীরা সদর আসনকে সন্ত্রাস, মাদকমুক্ত ও মডেল সংসদীয় এলাকায় রুপান্তর করতে সহায়তা করবেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd