1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে-ডঃ বদিউল আলম মজুমদার - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে-ডঃ বদিউল আলম মজুমদার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৬১ সংবাদটি পড়া হয়েছে

শিমুল হোসেন,কালিগঞ্জ ব্যুরো চীফ:

এসডিজি উপজেলা গড়ার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ নভেম্বর) ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, খুলনা অঞ্চলের আয়োজনে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি সাঈদ মেহেদীর সভাপতিত্বে বাংলাদেশি অর্থনীতিবিদ, উন্নয়নকর্মী, রাজনীতি বিশ্লেষক, স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ, যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট’-এর বাংলাদেশি শাখার পরিচালক ও বৈশ্বিক সহ-সভাপতি মত বিনিময় সভার প্রধান অতিথি ডঃ বদিউল আলম মজুমদার এসময়ে বক্তব্যে বলেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশকে উন্নত সমৃদ্ধ করতে হলে সব নাগরিক ও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করেই সামনের দিকে এগোতে হবে। বাংলাদেশের উন্নয়ন যাহাতে বাধাগ্রস্ত না হয়, এজন্য গণতন্ত্রকে আরও শক্তিশালী করা প্রয়োজন।
পাশাপাশি প্রয়োজন সুশাসন ও জবাবদিহিতা। করোনা ভাইরাস এসডিজি বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। দেশের সকলের সম্মিলিত মোকাবিলায় সেটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। আমরা শুধু সামনের দিকে এগিয়ে যেতে চাই। মতবিনিময় সভায় বক্তব্য বিশেষ আলোচক ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের বিভাগীয় সমন্বয়ক মাসুদুর রহমান রঞ্জু, উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহবুবুর রহমান, কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একে এম জাফরুল আলম বাবু, বিশিষ্ট সাহিত্যিক ও প্রবন্ধিক গাজী আজিজুর রহমান।
কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুল, বিশিষ্ট আইনজীবি জাফরুল্লাহ ইব্রাহিম, ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল প্রমুখ। সুজন কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় আত্মশক্তিতে বলীয়ান ব্যাক্তি কখনো দরিদ্র থাকতে পারেনা এই শ্লোগানে সভায় উপজেলার জনপ্রতিনিধি, রাজনীতিবীদ,শিক্ষাবীদ, সাংবাদিক,ঈমাম প্রতিনিধি, ইয়ুথ, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd