1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জেলার শিক্ষকদের কোন অসুবিধা হতে দেবো না শিক্ষক দিবসে : জেলা প্রশাসক - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

জেলার শিক্ষকদের কোন অসুবিধা হতে দেবো না শিক্ষক দিবসে : জেলা প্রশাসক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৫৩ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ: শিক্ষার কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা শিক্ষা অফিস ও জেলা শিক্ষক সমিতির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শিক্ষক দিবসের একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। পরে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, সাতক্ষীরা জেলায় আমি যতদিন আছি জেলার শিক্ষকদের কোন অসুবিধা হতে দেবো না। এ জেলার সকল শিক্ষকদের সমস্যা গুরুত্বের সাথে দেখা হবে। শিক্ষকদের সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কোন কোচিং বাণিজ্য চলবে না। কোচিং বাণিজ্যের অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল-হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মঈনুল ইসলাম মঈন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক অফিসার নারায়ণ চন্দ্র, সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. মুফতি আক্তারুজ্জামান, সাতক্ষীরা সিটি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আলতাফ হোসেন, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোমিনুল ইসলাম, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম খোকন, লাবসা পলিটেকনিক ইনস্টিটিউটের চীপ ইন্সট্যাক্টর (ননটেক) সিদ্দিক আলী, অধ্যাপক রেজাউল করিম, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গাজী মোমিন উদ্দীন ও আব্দুল করিম বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল-আমিন প্রমুখ। এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা, শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল খায়ের।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd