1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জেলা লিগ্যাল এইড কমিটি ও বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

জেলা লিগ্যাল এইড কমিটি ও বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭১ সংবাদটি পড়া হয়েছে

জেলা লিগ্যাল এইড কমিটি, সাতক্ষীরার মাসিক সভা এবং বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সভা বুধবার বিকাল ৪ টায় জেলা জজ কোট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি এবং জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আবদুল আলিম আল রাজী’র সভাপতিত্বে সভায় লিগ্যাল এইড কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি (ইঘডখঅ)-র সভাও অনুষ্ঠিত হয়। লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় জেলা লিগ্যাল এইড অফিসার জানুয়ারি ২০২৩ মাসের কার্যবিবরণী তুলে ধরে বলেন, জানুয়ারি-২৩ মাসে মোট প্রাপ্ত আবেদন সংখ্যা-৬০টি, সরাসরি প্রাপ্ত আবেদনের সংখ্যা-৩৬টি, আদালত হতে প্রাপ্ত আবেদন সংখ্যা-০২টি, জেলাখানা হতে প্রাপ্ত আবেদন সংখ্যা-১৮টি, এনজিও প্রতিষ্ঠান হতে আবেদন সংখ্যা-০১টি, অন্যান্য প্রতিষ্ঠান হতে আবেদন সংখ্যা ০৩টি, মামলা দায়ের-৩৭টি, এ.ডি.আর দায়ের-২৩টি, নিষ্পত্তি-১১টি, পরামর্শ প্রদান ২৯ জন’কে। জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি এবং জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আবদুল আলিম আল রাজী বলেন, জাতীয় আইনগত সহায়তা বাস্তবায়নে অসহায় বিচারপ্রার্থীদের সার্বিক সহায়তা প্রদান করা হয়। বিষয়টি ব্যাপক প্রচারের মাধ্যমে গরিব-দুঃখী, অসহায় মানুষকে জানানো দরকার। সভা অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা তথ্য অফিসার, মোঃ জাহারুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd