1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জেলা রোভারের নির্বাহী কমিটির সভায় জেলা প্রশাসক - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

জেলা রোভারের নির্বাহী কমিটির সভায় জেলা প্রশাসক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৬১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা রোভারের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ৭ আগস্ট সোমবার বেলা ১১ টা হতে ১২ টা পর্যন্ত জেলা রোভারের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির। জেলা রোভারের কোষাধ্যক্ষ ও সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের রোভার গ্রুপ সম্পাদক মো: আবু তালেব এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা রোভার সম্পাদক ও সখীপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের সহকারী অধ্যাপক আলজাজ্জ এস এম আসাদুজ্জামান।
সভায় এজেন্টাভিত্তিক নানা আলোচনায় আগামী বার্ষিক সাধারণ সভার স্থান হিসেবে সাতক্ষীরা সরকারি কলেজের নাম চূড়ান্ত করা সহ বিভিন্ন সিদ্ধান্তের পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট ১৯৭৫ সালে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং অসুস্থ জেলা রোভারের কমিশনার অধ্যক্ষ ইমদাদুল হক ও জেলা স্কাউটস এর সম্পাদক পল্টু বাসারের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন জেলা রোভার কর্মকর্তা আলহাজ্জ আব্দুর রশিদ। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোভার অঞ্চলের সাবেক সম্পাদক ও কোষাধ্যক্ষ অধ্যাপক আলহাজ্জ মো: মনিরুজ্জামান।
এ সময় সীমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ আলহাজ্জ মো: আজিজুর রহমান, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: শহীদুল ইসলাম, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ শিহাব উদ্দিন, নওয়াবেকী কলেজের অধ্যক্ষ জুলফিকার আলি, ভালুকা চাঁদপুর আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও জেলা রোভারের নিরীক্ষা কমিটির আহবায়ক মোবাশ্বরুল হক জ্যোতি, সহকারী অধ্যাপক ও জেলা রোভারের যুগ্ম-সম্পাদক তানবীর হোসেন, সহকারী অধ্যাপক ও সহকারী কমিশনার আ ন ম গাউছার রেজা, নিরীক্ষা কমিটির সদস্য ও সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান রোভার নেতা মো: মনিরুজ্জামান (মহসিন), নিরীক্ষা কমিটির সদস্য সহকারী অধ্যাপক মফিজুল হক, প্রভাষক আয়েশা সিদ্দিকা, রোভার নেতা জাহিদ হোসেন, আব্দুস সবুর, প্রভাষক আব্দুল্লাহ -আল-মামুন সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd