1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জেলা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

জেলা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ১০২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: করোনা ভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় অসহায় ও দরিদ্র জনসাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সোমবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মাশরুবা ফেরদৌস এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দুঃস্থ ও অসহায়দের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে ঈদকে সামনে রেখে করোনাভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় জেলার ৪ হাজার ৭শ অসহায় ও দরিদ্র জনসাধারণের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান, হিসাব রক্ষক আবু হোরায়রাসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। জেলা পরিষদের অন্তর্ভুক্ত ৭৮ টি ইউনিয়ন ও পৌর এলাকার অসহায় দরিদ্র মানুষের মাঝে জেলা পরিষদের সদস্যদের মাধ্যমে স্ব-স্ব এলাকায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চিনি, ভোজ্য তেল, সেমাই, দুধ ,শাড়ি ও লুঙ্গি। পবিত্র ঈদুল ফিতরের আগে এসব ত্রাণ সামগ্রী ঈদ উপহার হিসাবে পেয়ে গরিব দুঃখী অসহায় মানুষেরা অনেক খুশি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd