1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জেলা পরিষদ পরিবারের পক্ষ থেকে জন্মদিনে কেক কেটে ফুল ও ভালবাসায় সিক্ত হলেন নজরুল - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

জেলা পরিষদ পরিবারের পক্ষ থেকে জন্মদিনে কেক কেটে ফুল ও ভালবাসায় সিক্ত হলেন নজরুল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ১৩৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম এঁর ৭০তম জন্মদিন উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ নভেম্বর)দুপুরে জেলা পরিষদের কনফারেন্স রুমে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আল ফেরদাউস আলফা, মো. ওবায়দুর রহমান লাল্টু, মো. মতিয়ার রহমান, মো. আব্দুল হাকিম, মীর জাকির হোসেন, মাহফুজা সুলতানা রুবি, রোকেয়া মোসলেম উদ্দিন, মো. মহিতুর রহমান, শিল্পী রানী মহলদার, রোজিনা পারভীন, মাকসুদুর রহমান মুকুল, মনিরুল ইসলাম, এস এম দেলোয়ার হোসেন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আসিফ এহসান, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান প্রমুখ। এসময় জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদের সদস্য, জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীরা ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলামের হাতে। উপস্থিত সকলের ফুল ও ভালবাসায় সিক্ত হলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম। এসময় ৩৮তম বিসিএস ক্যাডারে সরকারি চাকুরীতে সদ্য যোগদান করা কর্মকর্তাবৃন্দ, জেলা পরিষদের সদস্য, জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd