1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুলাই মাসের সভা আজ (রবিবার) সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ সভায় জানান, খুলনায় ডেঙ্গু জ¦রের প্রকোপ রয়েছে। খুলনা জেনারেল হাসপাতাল ও সকল উপজেলা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও রোগ নির্ণয়ের ব্যবস্থা রয়েছে। সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার এস এম বায়জীদ ইবনে আকবর জানান, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের যেকোন সময়ের চেয়ে ভালো অবস্থায় রয়েছে। জনসচেতনতা বৃদ্ধি ও অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং ও উঠান বৈঠক চলমান আছে। মহানগরীতে সাধারণ মানুষের বিনোদনের জন্য পার্ক বা উন্মুক্ত স্থানের ঘাটতি রয়েছে। মানুষের জন্য সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব সভায় জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মানসম্মত পণ্য বাজারজাতকরণ নিশ্চিতে সংশ্লিষ্ট দপ্তর বিগত মাসে চারটি বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে ও ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অধীনে অনুরূপ ১৪টি অভিযান পরিচালিত হয়েছে।
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, খুলনা পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের আরও কমসময়ে ও দুর্ভোগ কমিয়ে সেবা প্রদানের চেষ্টা করতে হবে। খুলনায় সম্প্রতি জনসংখ্যা বৃদ্ধির হার বাড়ছে, যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা দপ্তরকে মাঠপর্যায়ে আরও সক্রিয় হয়ে মোটিভেশনাল কার্যক্রম চালাতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করে অবকাঠামোগত কোন সীমাবদ্ধ আছে কিনা সে বিষয়ে প্রতিবেদন দিতে উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশনা দেন জেলা প্রশাসক।
সভায় খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, সরকারি কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, ইউএনওসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd