1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জাপা চেয়ারম্যানের সঙ্গে সাতক্ষীরা সদরের নবনির্বাচিত চেয়ারম্যান বাবু'র সাক্ষাৎ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

জাপা চেয়ারম্যানের সঙ্গে সাতক্ষীরা সদরের নবনির্বাচিত চেয়ারম্যান বাবু’র সাক্ষাৎ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৫৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ১২টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু এবং মশিউর রহমান বাবু। সাক্ষাৎকালে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মশিউর রহমান বাবুকে বিজয়ী করায় সাতক্ষীরাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
সাক্ষাৎকালে মশিউর রহমান বাবুও বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যানকে সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে সালাম জানিয়ে বলেন, আপনি আমার ওপর আস্তা রেখে সাতক্ষীরা সদর উপজেলার সেবক হতে লাঙ্গলের মনোনয়ন দিয়ে পাঠিয়েছিলেন। সদর উপজেলাবাসী আপনাকে এবং লাঙ্গলকে ভালোবাসেন বলেই আমাকে ভোট দিয়ে বিশাল ব্যবধানে জয়ী করেছেন।
সাক্ষাৎকালে মশিউর রহমান বাবুর সঙ্গে ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ইসমাঈল হোসেন, জাতীয় পার্টি নেতা শরিফুল ইসলাম, শেখ নাঈম হোসেন, সাবেক ছাত্র সমাজের নেতা তুহিন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd