1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৭৯ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশুমৃত্যু প্রতিরোধ করার জন্য আগামী ১ জুন-২০২৪ খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। এ উপলক্ষ্যে আজ (বৃহস্পতিবার) দুপুরে নগরীর স্কুল হেলথ ক্লিনিকের সভাকক্ষে জেলা পর্যায়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনার সিভিল সার্জন ডাঃ শেখ সফিকুল ইসলাম।
কর্মশালায় সিভিল সার্জন জানান, ১ জুন খুলনা জেলায় তিন লাখ ১৫ হাজার চারশত ৩৯ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ বছর মহানগরীর সাতশত ১০ কেন্দ্রে মোট এক লাখ ২২ হাজার চারশত ২০জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া জেলার দুইটি পৌরসভাসহ জেলার ০৯টি উপজেলায় মোট এক হাজার ছয়শত ৪১টি কেন্দ্রে মোট এক লাখ ৯৩ হাজার ১৯ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সভাপতি সিভিল সার্জন সভায় আরও জানান, ১ জুন সারাদেশের ন্যায় খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ আই,ইউ) এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লাখ আই, ইউ) খাওয়ানো হবে। এছাড়া শিশুর জন্মের পরপর একঘন্টার মধ্যে মায়ের শালদুধ খাওয়ানোসহ প্রথম ছয়মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো, শিশুর বয়স ছয়মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পরিমানমত সুষম খাবার খাওয়ানোর বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে। সিভিল সার্জন এই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার, সিনিয়র সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, খুলনা প্রেসক্লাবের সভাপতি মামুন রেজা প্রমুখ কর্মশালায় বক্তৃতা করেন। কর্মশালায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা অংশ নেন। খুলনা সিভিল সার্জন অফিস এ সভার আয়োজন করে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd