1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৭৪ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা (বুধবার) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ শাহ। আলোচনা সভায় অতিথিরা বলেন, নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহী, সাম্যবাদ ও প্রেমের কবি। বাংলা সাহিত্যের রতœ। তার লেখনির মাধ্যমে যে সমাজ ব্যবস্থা রেখে গেছেন তার সুফল আমরা ভোগ করছি। গণতন্ত্র রক্ষায় তার ভূমিকা ছিলো অসাধারণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তার গান ও কবিতা বাঙ্গালি জাতিকে অনুপ্রেরণা যুগিয়ে ছিলেন। তাঁরা আরও বলেন, জাতি, ধর্ম, বর্ণ ও গোষ্ঠীর উর্ধ্বে তিনি তার সাহিত্যকে স্থান দিয়েছিলেন মানবপ্রেম ও জাতীয়তাবাদী চিন্তা ও চেতনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তী সময়ে কবিকে সপরিবারে বাংলাদেশে ফিরিয়ে আনেন এবং রাষ্ট্রীয় মর্যাদায় বসবাসের সুযোগ করে দেন।
অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তানভীর দুলাল। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল শামীমউল হাসান শামীম, কেএমপি’র উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ তাজুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির। স্বাগত বক্তব্য রাখেন খুলনা নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd