1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জলবায়ু পরিবর্তনের প্রভাবে দুর্যোগে বেশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় মানুষরা- এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দুর্যোগে বেশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় মানুষরা- এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : আসন্ন কপ সম্মেলন ২০২৭ কে সামনে রেখে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুকি মোকাবেলায় করণীয় বিষয়ে ব্রিটিশ হাইকমিশন ও ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ’র সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঢাকার একটি অভিজাত হোটেলে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঝুকিপূর্ণ বাংলাদেশের সর্বদক্ষিণের উপকূলীয় জেলা সাতক্ষীরা। আইলা, সিডোর আম্ফান, নার্গিসসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করে খুবই কষ্টের মধ্যে জীবন যাপন করে আসছে সাতক্ষীরার মানুষ। সেই সাথে সাতক্ষীরার প্রধান সমস্যা জলাবদ্ধতা ও উপকূল এলাকায় লবণাক্ততা। অগ্রাধিকার ভিত্তিতে দুর্যোগপূর্ণ উপকূলীয় জেলা সাতক্ষীরার মানুষের জন্য জলবায়ু ফান্ড ও সহযোগিতার আহবান জানান এমপি রবি। জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগের ঝুকি মোকাবেলায় করণীয় বিষয়ে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ’র সদস্য নাহিম রাজ্জাক এমপি, ব্যারিষ্টার সেলিম আলতাপ জজ এমপি, শামীম হায়দার পাটোয়ারী এমপি, আহসান আদেলুর রহমান এমপি প্রমুখ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুকি মোকাবেলায় কি কি উদ্যোগ নেওয়া যায় সেবিষয়ে ব্রিটিশ হাইকমিশন ও ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ’র সদস্যরা একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন মতবিনিময় সভায় এবং সেই সাথে আসন্ন কপ ২০২৭ সম্মেলন সফল করতে অর্থ সংগ্রহ ও বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় ব্রিটিশ হাইকমিশন ও ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ’র সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd