1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জনসচেতনা বাড়াতে বিরামহীন ছুটে চলা এক পুলিশ কর্মকর্তা শেখ ওবায়দুল্লাহ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

জনসচেতনা বাড়াতে বিরামহীন ছুটে চলা এক পুলিশ কর্মকর্তা শেখ ওবায়দুল্লাহ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৬২ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরোঃ চুরি, ছিনতাই, ইভটিজিং ও মাদক নির্মুলসহ সবধরণের সামাজিক অপরাধ নির্মূলে জনগণকে সচেতন করতে বিরামহীন ছুটে চলেছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ। এরই ধারাবাহিকতায় তিনি প্রতিনিয়ত দেবহাটা উপজেলা সহ বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের মসজিদ, হাটবাজার, ইউনিয়ন পরিষদের জনগণের সাথে সরাসরি কথা বলেছেন তিনি। সমাজের নানা রকম সমস্যা সমাধানের জন্য একজন ওসি জনগণের দোরগড়ায় পৌঁছে যাওয়ার বিষয়টি হৃদয় দিয়ে বরণ করেছেন প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো। শেখ ওবায়দুল্লাহ জনগণকে বোঝানোর চেষ্টা করেছেন যে, সমাজে যারা খারাপ কাজের সাথে জড়িত তাদের সংখ্যা খুবই কম। সমাজে ভালো মানুষের বাস এখনো অনেক বেশি। এই কমসংখ্যক খারাপ মানুষ সমাজটাকে অস্থিতিশীল করে তোলে। কারন একটাই! আমরা সমাজের মানুষগুলো প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে পারছিনা। এটা অপ্রিয় হলেও সত্যকথা যে, আমরা প্রতিবাদ না করায় দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছি। স্থানীয় জনগণ যদি পুলিশকে সহযোগিতা করে তাহলে সমাজ থেকে এসব অপরাধীদের নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব। শেখ ওবায়দুল্লাহ তাদের বলেন, আপনাদের যেকোন সমস্যা সরাসরি পুলিশকে জানান তাহলে পুলিশ আপনাদের সহযোগিতা করতে পারবে। তিনি মা-বোনদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা রাস্তায় বিভিন্ন কাজে চলাফেরা করেন তারা অবশ্যই থানার নম্বর ও স্থানীয় বিট পুলিশিংয়ের নম্বর সঙ্গে রাখবেন। বখাটে ছেলেরা আপনাদের উত্যক্ত করলে চুপ থাকবেন না বরং প্রতিবাদ করবেন।
পুলিশ আপনাদের সাহস হয়ে সহায় হয়ে পাশে আছে। আমি কথা দিলাম আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমি সদা প্রস্তুত আছি। আপনারা ইভটিজিংয়ের শিকার হলে স্থানীয় বিট পুলিশিংয়ের সহযোগিতা নেবেন অথবা সরাসরি আমার নম্বরে যোগাযোগ করবেন। এছাড়াও যেসব মানুষ বিপদে পড়বেন বা সমস্যার সম্মুখীন হবেন সরাসরি থানায় চলে আসবেন। কাউকে তদবির করতে হবেনা, কোন মানুষ সঙ্গে আনতে হবেনা। আমি শেখ ওবায়দুল্লাহ নিজ হাতে আপনার অভিযোগ লিখে দেবো। এক কথায় আপনারা যে কোন রকম সমস্যায় পড়লে পুলিশের শরনাপন্ন হবেন পুলিশ আপনার সমস্যাটা নিজের মনে করে আপনাদের সেবা দেবে। সেই সাথে যুবকদের দৃষ্টি আকর্ষন করে ওসি বলেন, আপনারা সকলে বাবা মায়ের সেবা করবেন। বাবা মা কোন সন্তানের বিরুদ্ধে কোন অভিযোগ আমার কাছে আনলে চুল পরিমান ছাড় দেওয়া হবেনা। ওসি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ও পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ শেখ ওবায়দুল্লাহ সাহা কে ধন্যবাদ জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd