1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জনতার কথা রাখলেন এমপি রবি মুনজিতপুরে সরু রাস্তা হলো প্রশস্ত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

জনতার কথা রাখলেন এমপি রবি মুনজিতপুরে সরু রাস্তা হলো প্রশস্ত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১০২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: আগামী এক মাসের মধ্যেই আপনাদের এলাকার এই সরু রাস্তা প্রশস্ত করে চলাচলের উপযোগি করা হবে। সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকার এলাহী বকস্ এর বাড়ির সড়কের রাস্তাটি প্রশস্ত করা জরুরি ছিল। সাধারণ মানুষের চলাচলের ভোগান্তী লাঘবে তাৎক্ষণিক অর্থ বরাদ্দ দিয়ে সরু রাস্তা প্রশস্ত করতে রাস্তার পাশের ড্রেণের উপর স্লাব বসিয়ে রাস্তাটি প্রশস্ত করতে তাৎক্ষণিক সংশ্লিষ্টদের দ্রুত কাজ করার নির্দেশনা দেন। গত ২০ আগস্ট জনতাকে দেয়া সেই কথা রাখলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পবিত্র জুমআ নামাজ আদায় করে তিনি সরেজমিনে গিয়ে প্রশস্ত রাস্তাটি পরিদর্শণ করলেন। এসময় বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, আমার নির্বাচনী এলাকার মানুষের পাশে থেকে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। জাতির জকন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা সাধারণ জনগণের কাছে যেয়ে তাদের সুখ দুঃখের সাথী হয়ে কাজ করতে হবে। আমি সেই নির্দেশনার আলোকে জনগণের চাওয়া পাওয়ার প্রতি গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। আমি নিজে সরেজমিনে গিয়ে আমার সদর নির্বাচনী এলাকার সকল ইউনিয়নের খোঁজ-খবর নিয়ে রাস্তা, বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, ব্রিজ, কালভাটসহ তাদের চাওয়া পাওয়ার খোঁজ নেওয়ার ধারবাহিকতায় এই সরু রাস্তা প্রশস্ত করা হলো। এসময় এলাকার ভুক্তভোগী শত শত নারী-পুরুষ বীর মুক্তিযোদ্ধা এমপি রবিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd