1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
চুকনগরে মাটি খুঁড়তে গিয়ে মানুষের কংকাল সাদৃশ্য বস্তু উদ্ধার - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

চুকনগরে মাটি খুঁড়তে গিয়ে মানুষের কংকাল সাদৃশ্য বস্তু উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৭০ সংবাদটি পড়া হয়েছে

শংকর ঘোষ, ডুমুরিয়া প্রতিনিধি: চুকনগরে মাটি খুঁড়তে গিয়ে মানুষের মাথার খুলি, হাত পা সহ বিভিন্ন অংশ বিশেষ সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী সূত্রে প্রকাশ, গতকাল সকাল ১০টার দিকে চুকনগরের পার্শ্ববর্তী মালতিয়া ঘোষপাড়ায় একটি মন্দির পুনঃনির্মাণের জন্যে মাটি খোঁড়ার সময় ৪ফুট গভীরে এগুলো পাওয়া গেছে। মন্দির কমিটির সাধারণ সম্পাদক লিটন কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।স্থানীয়রা জানায়, যেগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো মানুষের শরীরের অংশ বিশেষ বলেই ধারনা করা হচ্ছে। তবে কবে কিভাবে এখানে কারা পুতে রেখেছে তার কোন তথ্য কারও জানা নেই।তবে এলাকার মুরব্বীদের ধারনা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ২০ মে তারিখে চুকনগর এলাকায় যে নারকীয় গণহত্যা হয়েছিল তাতে ১০ হাজারের মত মানুষ নিহত হয়। সেই সময়কার কোন লাশ হয়তো ঝোঁপ ঝাড়ের মধ্যে পড়ে ছিল যা কালের বিবর্তনে মাটির নীচে চলে যায়।এ ব্যাপারে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান বলেন,আমি এখনও ঘটনাস্থলে যায়নি। তবে ছবি দেখে প্রাথমিকভাবে ধারণা করা যায় যে এটি মানুষের কংকালের অংশ বিশেষ। তিনি বলেন, ওগুলো যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা ফরেনসিক রিপোর্টের জন্যে পাঠানো হবে।ফরেনসিক রিপোর্ট হাতে পেলে জানা যাবে লাশটি কত আগের, তারপর বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd