1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
চিকিৎসার জন্য উড়াল দিচ্ছেন সোহান - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

চিকিৎসার জন্য উড়াল দিচ্ছেন সোহান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১৩৩ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইনজুরিতে পড়া নুরুল হাসান সোহানকে সিঙ্গাপুর পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৪ আগস্ট) এই খবর নিশ্চিত করেছেন সোহান নিজেই। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন, ‘সিঙ্গাপুর যাবো। ভিসা প্রসেসিং চলছে। অপারেশন না লাগতে পারে, আশা করি এশিয়া কাপের আগে ঠিক হবো।’
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি হাসান মাহমুদের বলে আঙুলে আঘাত পান সোহান। পরবর্তী ম্যাচ শেষে এক্স-রেতে দেখা যায় নুরুল হাসান সোহানের বাঁ-হাতের তর্জনিতে চিড়।এ জন্য সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ না খেলে দেশে ফিরে আসেন জিম্বাবুয়ে সিরিজে ভারপ্রাপ্ত নেতৃত্ব দেওয়া এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তর্জনির হাড়ে চিড় ধরা পড়ায় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সোহান। বিসিবির মেডিকেল টিমের সিদ্ধান্তে তড়িঘড়ি করেই দেশটিতে যাওয়ার লক্ষ্যে ভিসার জন্য আবেদনও করেছেন এই ক্রিকেটার। ভিসা পাওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে উড়াল দেবেন তিনি।
এই ক্রিকেটারের চাওয়া আসন্ন এশিয়া কাপের আগেই পুরো ফিট হয়ে ওঠা। চলতি মাসের ২৭ আগস্ট দুবাইতে শুরু হবে এবারের এশিয়া কাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এই বছর এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
এশিয়া কাপ শেষে নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে টাইগাররা। এরপরই ক্রিকেট বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ায় ক্যাম্প করবে বাংলাদেশ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd